আল-কায়েদাপন্থি ৬ জঙ্গি গ্রেফতার
আল-কায়েদার আদর্শে উদ্বুদ্ধ হয়ে টেকনাফের কোনো এক পাহাড়ে প্রশিক্ষণের প্রস্তুতি নেয়া ছয় হিজরতকারীকে গ্রেফতার করা হয়েছে।
রোববার ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিট (সিটিটিসি)র অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান।
তিনি বলেন, আল-কায়েদাপন্থি ছয় হিজরতকারীকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে আবদুর রব সৌদিতে অবস্থানকালে অনলাইনে বিভিন্ন জিহাদি পোস্ট ভিডিও দেখে জিহাদের জন্য অনুপ্রাণিত হয়। একই আদর্শে উদ্বুদ্ধ হওয়া বাকি সদস্যদের সঙ্গে তার পরিচয় হয়। আবদুর রব সবাইকে সশস্ত্র জিহাদের জন্য অনুপ্রাণিত করেন। অভিযুক্তদের সিদ্ধান্ত অনুযায়ী হিজরতের জন্য যারা রাজি তাদের প্রথমে টেকনাফের কোনো পাহাড়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। পরিকল্পনা মোতাবেক তাদের কয়েকজন টেকনাফে বাসা ভাড়া করে প্রশিক্ষণের জন্য অবস্থান করছিল।
আরও পড়ুনঃ “শেখ হাসিনার নেতৃত্বে সব চ্যালেঞ্জ মোকাবিলা করে ২০২৩ সালেও এগিয়ে যাবে বাংলাদেশ”





